Mina Market
Mina Market, Dropshipping এর মাধ্যমে কোন ইনভেস্ট ছাড়াই ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় প্রোডাক্ট সেল করুন এবং আপনার প্রফিট বুঝেনিন। প্রোডাক্টের ইনভেস্ট, প্যাকেজিং এবং ডেলিভারি করার দায়িত্ব আমাদের!
Welcome to Mina Market
Mina Market is the best eCommerce Dropshipping Platform in Bangladesh Operated by minamarket.online, Earn Money with a Dropshipping Business from Ready Stock products without ever having the inventory on your own. DropShop allows you to start your own Brand and Online business without any Investment in Stocks. Get started with the most reliable Mina Market Supplier in Bangladesh.
About Mina Market Dropshipping
Mina Market বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও আধুনিক ড্রপশিপিং প্ল্যাটফর্ম, যা আপনাকে স্টক, প্যাকেজিং বা ডেলিভারির ঝামেলা ছাড়াই বিনামূল্যে অনলাইন ব্যবসা পরিচালনার সুযোগ দিচ্ছে। এখানে আপনি বিনিয়োগ ছাড়াই পাইকারি মূল্যে হাজারো পণ্য নিয়ে নিজের ব্র্যান্ডের নামে ব্যবসা শুরু করতে পারেন। পণ্য সাপ্লাই, অর্ডার প্রসেসিং ও ডেলিভারির দায়িত্ব আমদের। আমাদের লক্ষ্য হলো-ব্যবসাকে সহজ করা, উদ্যোক্তাদের ক্ষমতায়ন, এবং একটি আধুনিক ও টেকসই ই-কমার্স ইকোসিস্টেম তৈরি করা।
Terms & Conditions
Mina Market হলো একটি ই-কমার্স প্রতিষ্ঠান। আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার করা থেকে বিরত থাকুন। Mina Market এটি এবং আপনার মধ্যকার একটি চুক্তি বা এগ্রিমেন্ট, আমরা হচ্ছি Mina Market এবং আপনি হচ্ছেন ড্রপ-শিপার, রিসেলার কিংবা সেবা গ্রহীতা পার্টনার।
ড্রপ-শিপিং একটি ই-কমার্স ব্যবসার আধুনিক মডেল যা উন্নত বিশ্বে অনেক আগে থেকেই খুবই জনপ্রিয়। ড্রপ-শিপিং এর মাধ্যমে আপনি প্রোডাক্ট নিজের স্টকে না রেখে কোন উৎপাদনকারী বা ভেন্ডরের কাছ থেকে সরাসরি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে প্রফিট করতে পারেন। এক্ষেত্রে ড্রপ-শিপার কে প্রোডাক্ট এর জন্য কোন ইনভেস্ট করতে হয়না। প্রোডাক্টের ছবি, ভিডিও, বিভিন্ন কন্টেন্ট বা রিভিউ অনলাইন বা অফলাইনে মার্কেটিং করে অর্ডার নিয়ে তা ভেন্ডরের কাছে ফরওয়ার্ড করতে হয় এবং ভেন্ডর ড্রপ-শিপারের নামে তা সরাসরি কাস্টমারের কাছে ডেলিভারি করে থাকে।এক্ষেত্রে আমরা হচ্ছি Mina Market যা আপনার ভেন্ডর হিসাবে কাজ করবো এবং আপনি হচ্ছেন আমাদের ড্রপ-শিপার।
আমাদের ওয়েবসাইটের টার্মস এবং কন্ডিশন নিম্নলিখিতঃ
১। ড্রপ-শিপার হিসাবে একাউন্ট রেজিস্ট্রেশনঃ
সাধারণ ক্রেতা এবং ড্রপ-শিপিং পার্টনারদের মধ্যে সেগমেন্ট যাতে সবাই ড্রপ-শিপিং প্রাইস দেখতে না পারে এবং আপনি মার্কেটিং করে নিজের মত প্রফিট করতে পারেন সেই কাজকে সহজ করতে সকল ড্রপ-শিপারদের জন্য ছোট্ট একটি এমাউন্ট যা মাত্র ১৫০০ টাকা রেজিস্ট্রেশন ফী রাখা হয়েছে (অফেরতযোগ্য) এর বিপরীতে প্রতিটি রেজিস্টার্ড ড্রপ-শিপার পাচ্ছেন ১২ মাসের জন্য আনলিমিটেড প্যাকেজিং এবং লজিস্টিকস সেবা। রেজিস্ট্রেশনের দিন থেকে ১২ মাস পরে একাউন্ট সচল করতে আবার নির্দিষ্ট পেমেন্ট করে এই সেবা পরের বছরের জন্য নিতে হবে- এটি কোন ভাবেই লাইফটাইম কোন সাবস্ক্রিপশন না। তথ্য যাচাই সাপেক্ষে আপনার একাউন্টটি ৭২ ঘণ্টার মধ্যে এপ্রুভাল দেয়া হবে। এপ্রুভাল পাবার আগে ওয়েবসাইটের কোন প্রোডাক্ট এর দাম এবং অর্ডার সাবমিট করতে পারবেন না। নতুন রেজিস্ট্রেশন করতে এই লিংক ভিজিট করুন @ Mina Market Dropshipping
২। ই-কমার্স ব্যবসায় প্রতারণা থেকে মুক্ত থাকার জন্য আমাদের কোন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস নেই, তবে আমাদের স্টোর পিকআপ এর ব্যবস্থা আছে।
৩। প্রফিট এবং প্রফিট এর টাকা উত্তোলনঃ
কাস্টমারের জন্য অর্ডার করার আগেই ওয়েবসাইট এর প্রোডাক্ট পেজেই দেখতে পাবেন কত টাকা প্রফিট করতে পারবেন এই প্রোডাক্ট সেল করলে। আপনার ড্যাশবোর্ড থেকে প্রতি অর্ডারে প্রফিটের এমাউন্ট এবং স্ট্যাটাস সেটিও দেখতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন- অর্ডার প্লেস করলেই প্রফিটের টাকা আপনার একাউন্টে উত্তোলনের জন্য রেডি হবেনা। প্রোডাক্ট ডেলিভারি হবার পরে এবং কুরিয়ার থেকে সেই অর্ডারের বিপরীতে পেমেন্ট আমাদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার হবার পরে আপনার একাউন্টে দেখাবে। এক্ষেত্রে অর্ডার প্লেস করার দিন থেকে টাকা উত্তোলনের জন্য রেডি হতে সাধারণত ৫ থেকে ১০ কর্ম দিবস লাগতে পারে। প্রোডাক্ট ডেলিভারি হবার পরে আপনার একাউণ্টে প্রফিটের টাকা উত্তোলনের জন্য রেডি হবে এবং মাসে ৪ টি পেমেন্ট অর্থাৎ প্রতি মঙ্গলবার পেমেন্ট আপনার আগে থেকে সেট করা বিকাশ বা ব্যাংক একাউণ্টে ট্রান্সফার করে দেয়া হবে। বিকাশে মিনিমাম পে-আউট এমাউন্ট ১,০০০ টাকা এবং ব্যাংকে মিনিমাম পে-আউট এমাউন্ট ১০,০০০ টাকা। টাকা উত্তোলন করতে হলে আপনার একাউণ্টে নুন্নতম উত্তোলন যোগ্য টাকা থাকতে হবে।
৪। ডেলিভারি প্রক্রিয়া এবং ডেলিভারি চার্জঃ
আমরা নির্ভরযোগ্য এবং সময়মতো শিপিং পরিষেবা প্রদানের জন্য সর্বদা সচেষ্ট। তবে, তৃতীয় পক্ষের শিপিং কুরিয়ারের কারণে কোনও ক্ষতি বা বিলম্বের জন্য আমরা দায়ী নই এবং ডেলিভারি সময়ের গ্যারান্টিও দিই না। তবে, আমরা সর্বদা 2 থেকে 25 দিনের মধ্যে বিভিন্ন কুরিয়ার কোম্পানির মাধ্যমে আপনার বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সাধারণত দুপুর ৩ টার আগে সাবমিট করা প্রতিটি পার্সেল প্রতিদিন কুরিয়ারে হ্যান্ডওভার করা হয়। অর্ডার প্রসেস করার পর কুরিয়ারে হ্যান্ডওভার করার পর তা সেইদিন রাতেই ওয়েবসাইটে ট্র্যাকিং সেকশনে গিয়ে অর্ডার নাম্বার এবং কাস্টমারের ইমেইল আইডি দিয়ে ট্র্যাক করতে পারবেন। একই সাথে সেখান থেকেই কুরিয়ারের ট্র্যাকিং অপশনও পেয়ে যাবেন যা আপনি নিজে এবং আপনার কাস্টমারকে পার্সেলের অবস্থান জানাতে সহযোগিতা করবে।
৫। রিটার্ন এন্ড রিফান্ডঃ
এখানে রিটার্ন বলতে বুঝানো হচ্ছে যদি কাস্টমার অর্ডার করার পরে প্রোডাক্ট ডেলিভারি না নিতে চান কিংবা ডেলিভারি পাবার পরে তা ফেরত দিতে চান। প্রোডাক্টে কোন সমস্যা থাকলে সেক্ষেত্রে অবশ্যই আফটার সেলস সাপোর্ট দেয়া হবে। কিন্তু কাস্টমার অর্ডার করার পর ডেলিভারি না নিলে সেক্ষেত্রে রিটার্ন করার প্রোডাক্ট ড্রপ-শিপারকে নিতে হবে। অর্ডার নেয়ার সময় কাস্টমার থেকে পর্যাপ্ত অগ্রিম নিয়ে অর্ডার কনফার্ম করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। আমরা প্রোডাক্ট এবং লজিস্টিকস সাপোর্ট দিচ্ছি কিন্তু একবার প্রোডাক্ট কুরিয়ারে শিপমেন্ট হয়ে গিয়ে থাকলে সেটি কাস্টমারকে নিতে হবে অথবা আপনার ঠিকানায় কুরিয়ার করে দেয়া হবে।
৬। এক্সচেঞ্জ পলিসিঃ
আমাদের প্রোডাক্ট কাস্টমারদের এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে চাইলে কাস্টমার সরাসরি আমাদের ডিসপ্লে সেন্টার বা শপ এ এসে সরাসরি এক্সচেঞ্জ করে নিতে পারেন বা কুরিয়ার করে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ভুল প্রোডাক্ট বা ফল্টি প্রোডাক্ট এর ক্ষেত্রে আমরা ফ্রি এক্সচেঞ্জ অফার করে (কুরিয়ার করলে আমরা ১টি কুরিয়ার ফি বিয়ার করবো) থাকি কিন্তু যদি কাস্টমার তার নিজের ইচ্ছা বা পছন্দ বা মডেল পরিবর্তন করে নিতে চান সেক্ষেত্রেও শপ থেকে ফ্রি এক্সচেঞ্জ সুবিধা পেলেও যদি কুরিয়ারের মাধ্যমে সেবা নিতে হয় সেখত্রে আপ-ডাউন ২ বার কুরিয়ার ফি অগ্রিম প্রদান করতে হবে।
৭। আফটার সেলস সাপোর্টঃ
আমাদের ওয়েবসাইটে প্রতিটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টির তথ্য দেয়া থাকবে। ন্যূনতম ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে এবং তা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। কোন প্রোডাক্ট এর আফটার সেলস সাপোর্ট পেতে আমাদের শপ বা ডিসপ্লে সেন্টারে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন বা ঢাকার ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে পারেন। কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ার আপ-ডাউন ফি কাস্টমারকে দিতে হবে। তবে ছোট ছোট ইস্যু যেমন কিভাবে চালাতে হয় বা কনফিগার কিভাবে করতে হয় এই ধরনের ইস্যুর জন্য প্রোডাক্ট আমাদের কাছে না পাঠিয়ে ওভার ফোনে সাপোর্ট নিজেরা আপনাদের কাস্টমারদের দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৮। প্রাইভেসিঃ
আমাদের ওয়েবসাইট ব্যাবহারের সময় আমরা আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস এবং সেই সাথে আপনার কাস্টমারের ঠিকানায় প্রোডাক্ট ডেলিভারি করতে প্রয়োজনীয় তথ্য কালেকশন এবং তা নিরাপত্তার সাথে সংরক্ষণ করে থাকি। আমাদের ওয়েবসাইটে মার্কেটিং এবং সেবার মান উন্নয়ন এবং ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নের জন্য প্রয়োজনীয় কুকিজ এবং বিভিন্ন এনালাইটিক্যাল টেকনোলোজি ব্যাবহার করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইট ব্যাবহারের মাধ্যমে আপনি এই বিষয়গুলিতে সম্মতি দিচ্ছেন বলে ধরে নেয়া হবে।
৯। অভিযোগ নিষ্পত্তিঃ
প্রোডাক্ট, ডেলিভারি বা সার্ভিস নিয়ে কোন অভিযোগ থাকলে আমাদের কাছে ইমেইলের মাধ্যমে লিখিতভাবে জানাতে পারেন। ইমেইলে অবশ্যই আপনার অর্ডার নাম্বার, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং আপনার অভিযোগের জন্য প্রয়োজনীয় তথ্য (স্ক্রিনশট, অডিও বা ভিডিও) সহ বিস্তারিত লিখে আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস [email protected] অভিযোগ পাবার ৭২ ঘণ্টার মধ্যেই আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার অভিযোগটি নিষ্পত্তি করার জন্য যথাযথ ব্যাবস্থা নেব।
১০। কন্টেন্ট ব্যবহারে নির্দেশনাবলীঃ
ড্রপ শপের ওয়েবসাইট থেকে কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে নিজের পেজে বা ওয়েবসাইটে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিজেদের ব্রান্ডের লোগো বা ওয়াটার মার্ক ব্যবহার করে মার্কেটিং করবেন , কন্টেন্ট চুরি প্রতিরোধের জন্য কন্টেন্ট গুলোতে আপনাদের নিজেদের ব্রান্ডের ওয়াটার মার্ক বা লোগো ব্যবহার আবশ্যিক ।যদি কেউ ড্রপ শপের তৈরি করা কোনো কন্টেন্ট লোগো বা ওয়াটার মার্ক ব্যবহার ছাড়াই নিজেদের পেজে , ওয়েবসাইটে বা মার্কেট প্লেসে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার একাউন্টি কোনো নির্দেশনা ছাড়াই সাময়িক বন্ধ হয়ে যেতে পারে।
সাবধানতাঃ
যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।
আমাদের অনুমোদিত বা রেজিস্টার্ড ব্যাবহারকারী ছাড়া আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট, যেমনঃ প্রোডাক্ট এর ছবি, ভিডিও বা প্রোডাক্ট ডেসক্রিপশন অন্য কোথাও অনৈতিক কাজে ব্যাবহার করা।
অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
আমাদের নাম ব্যাবহার করে অন্য কারো কাছ থেকে টাকা গ্রহণ
ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য
ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।
ওয়েবসাইট বা আমাদের গ্রুপে কাউকে বেক্তিগত আক্রমণ করে পোস্ট বা কমেন্ট করা বা অসত্য প্ররোচিত হয়ে কোন রিভিউ দেয়া।
এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার একাউন্ট সাময়িক বা পার্মানেন্ট টার্মিনেট করার অধিকার রাখি।
Special Note:
In the case of your shop name, the name of an established company cannot be used in any way. To use a domain as a shop name, you must register it from an email address of that domain to prove ownership of that domain. The drop-shipper will resolve any legal complications regarding the naming of the shop at his own risk. In this case, if there is a complaint to the drop-shop authorities or if such a name is noticed in our own internal communication, we will suggest changing the name of that shop to a unique name. This is our Facebook page, Contact us for any needs–> Mina Market
বিশেষ দ্রষ্টব্য:
আপনার শপের নাম এর ক্ষেত্রে কোনোভাবেই কোন প্রতিষ্ঠিত কোম্পানির নাম ব্যাবহার করা যাবেনা। কোন ডোমেইন শপ নাম হিসাবে ব্যাবহারের জন্য অবশ্যই সেই ডোমেইনের মালিকানা প্রমাণ করতে সেই ডোমেইনের কোন ইমেইল থেকেই রেজিস্ট্রেশন করুন। শপের নামকরণ নিয়ে যেকোনো ধরণের আইনি জটিলতা ড্রপ-শিপার নিজ দায়িত্বে সমাধান করবেন এক্ষেত্রে ড্রপ-শপ কর্তৃপক্ষের কাছে কোন অভিযোগ আসলে বা আমাদের নিজেদের ইন্টারনাল কমুনিকেশনে এমন কোন নাম নজরে আসলে সেই শপ এর নাম পরিবর্তন করে ইউনিক কোন নাম ব্যাবহারের পরামর্শ থাকবে। এটি আমাদের ফেসবুক পেজ, যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন –> Mina Market